মালদা

মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের বেড থেকে রোগী নিখোঁজ

মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের বেড থেকে রোগী নিখোঁজের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে গোটা এলাকায়। উঠছে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এমনকি হাসপাতালে কর্মরত কর্মীদের বিষয়টি জানাতে গেলে রোগীর আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহার করে হাসপাতাল থেকে বেড় করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। বাধ্য হয়ে নিখোঁজ রোগীর স্ত্রী ইংরেজবাজার থানা ও পুলিশ সুপারের দ্বারস্থ হন। 

        জানা গিয়েছে নিখোঁজ রোগীর নাম মুন্সী মূর্মূ। বাড়ি হবিবপুর থানার জাজৈইল গ্রামপঞ্চায়েতের জয়দেবপুর গ্রামে। তার শারীরিক অসুস্থতার কারনে চলতি মাসের ১৩ তারিখ গুরুত্বর অসুস্থ হয়ে পরেন।  বার বার কেঁপে কেঁপে ওঠে তার শরীর। এই অবস্থায় তাকে স্থানীয় বুলবুলচন্ডি গ্রামীন হাসপাতালে নিয়ে যায় স্ত্রী মিনতি দেবী। সেখান থেকে ওই দিন মালদা মেডিক্যালে ভর্তি করেন পরিবারের লোকজন। এরপর চিকিৎসকেরা তাকে পরীক্ষা করেন। এবং জানিয়েদেন তাকে ছেড়ে দেওয়া হবে। এরপর বেডি ছিলেন মুন্সী মেরমু। সেই সময় জিনিস কিনতে ওর্ডের বাইরে আসে মিনতী। ফিরে গিয়ে বেডে স্বামীকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করে। কিন্তু তার কোন হদিশ না পেয়ে কর্তব্যরত নার্সদের বিষয়টি জানালে তারা মিনতি দেবীর সঙ্গে দুর্ব্যবহার করেন ও তারিয়ে দেয় বলে অভিযোগ। বাধ্য হয়ে তারা ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 
        কিন্তু এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুলিশ রয়েছে।  রয়েছে নিরাপত্তারক্ষী। কিন্তু কিভাবে হাসপাতালের বেড থেকে রোগী নিখোঁজ হল তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/WejmGm_IHlo